Administration

অনন্য নজিরের সঙ্গে জুড়ল মেদিনীপুরের নাম! অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন রাজ্যের প্রথম একশো শতাংশ দৃষ্টিহীন IAS অফিসার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: অনন্য নজিরের সঙ্গে জুড়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার নাম। রাজ্যের প্রথম একশো শতাংশ দৃষ্টিহীন আইএএস (IAS) অফিসার এই জেলার অতিরিক্ত জেলাশাসক (ADM) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বৃহস্পতিবার দায়িত্ব নিলেন কেমপা হোন্নাইয়া (Kempa Honnayya)। কেমপা ২০১৬ সালে UPSC পাস করেন। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০১৭ সালের আইএএস (IAS)। তাঁর এই যাত্রাপথ সহজ ছিলনা! অনেক লড়াইয়ের পর কর্ণাটকের টুমকুর (Tumkur) জেলার এই প্রতিভাবান মানুষটি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসনিক ক্ষেত্রে সর্বোচ্চ পরীক্ষায় (IAS) উত্তীর্ণ হন। তাঁকে এই জেলার অতিরিক্ত জেলাশাসক (ADM) হিসেবে পেয়ে গর্ব প্রকাশ করেছেন, জেলাশাসক ডঃ রশ্মি কমল থেকে শুরু করে জেলার আমলা ও আধিকারিকরা।

কেমপা হোন্নাইয়া (ছবি- ফেসবুক) :

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কেমপা হোন্নাইয়া’র যখন ৯ বছর বয়স (তৃতীয় শ্রেণীর ছাত্র), সেই সময়ই তাঁর চোখ জুড়ে অন্ধকার নেমে এসেছিল! দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, দৃষ্টিশক্তি ফিরবেনা! চোখ জুড়ে আঁধার নেমে এলেও, জীবনজুড়ে “আঁধার” নামতে দেননি কেমপা। এক এক করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গন্ডী অতিক্রম করেছেন। কন্নড় সাহিত্যে স্নাতকোত্তর পাস করেছেন। ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধ্যাপনায় যোগ দিয়েছেন। ততদিনে তাঁর জীবনে এসেছেন স্ত্রী অচিন্ত্যা। তিনিই বদলে দিলেন, কেমপা’র যাত্রাপথ! শুরু হলো নতুন লড়াই। আইএএস (Indian Administrative Service) হওয়ার। পণ্ডিতেরা বলেন, একজন নারীই পারেন পুরুষের জীবন বদলে দিতে! দিনে দশ ঘন্টা করে স্বামীকে বই পড়ে শোনাতেন অচিন্ত্যা। অডিও নোট তৈরি করে দিতেন। একাধিকবার পরীক্ষা দেওয়ার পর অবশেষে সফল হলেন কেমপা হোন্নাইয়া। ২০১৬ সালে UPSC (Union Public Service Commission) পাস করলেন একেবারে ‘টপার’ হিসেবে। পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০১৭ সালের আইএএস অফিসার হলেন।

আইএএস ‘প্রবেশনার’ হিসেবে কেমপা হোন্নাইয়া কাজ করেছেন হুগলিতে। তারপর, রাজ্যের নারী-শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের ওএসডি (Officer On Special Duty) ছিলেন। সেখান থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে তাঁর বদলি হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “মেদিনীপুরে এসে খুব ভালো লাগছে। সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।” রোদচশমা ব্যবহার করা কেমপা হোন্নাইয়া’কে দেখে মনে হবেনা, তিনি একশো শতাংশ দৃষ্টিহীন। আর, তাঁর কাজেও যে তা প্রকাশ পায়না, তা বলাই বাহুল্য! জেলাবাসীও তাঁদের এই নতুন অতিরিক্ত জেলাশাসক’কে শুধু স্বাগত-ই জানাননি, অন্তর থেকে কুর্নিশ-ও জানিয়েছেন।

সপরিবারে কেমপা হোন্নাইয়া (ছবি- ফেসবুক) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago