Administration

Paschim Medinipur: ‘দুয়ারে রেশন’ তুলে দিলেন জেলাশাসক, পশ্চিম মেদিনীপুরে কর্মসংস্থান হবে ২০৫২ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর: সারা রাজ্যের সঙ্গে পশ্চিম  মেদিনীপুর জেলাতেও চালু হলো বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রকল্প ‘দুয়ারে রেশন’। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের পাটনা বাজার সংলগ্ন জুগনুতলার মাঠে বড় পর্দায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হওয়ার পরই রেশন সামগ্রী বোঝাই গাড়ি বেরিয়ে যায় বাড়ি বাড়ি রেশন দিতে। স্বয়ং জেলাশাসক ডঃ রশ্মি কমল ২ টি পরিবারের হাতে তুলে দেন রেশন সামগ্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক কুহুক ভূষণ, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী তথা ক্রীড়া সংগঠক সুজয় হাজরা প্রমুখ। এছাড়াও, এদিন মঞ্চে ছিলেন বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, নির্মল ঘোষ সহ অন্যান্যরা।

পশ্চিম মেদিনীপুরে দুয়ারে রেশনের উদ্বোধন :

এদিকে, দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এদিন মেদিনীপুর শহরের ৬৪ জন সহ জেলার ১০২৬ জন রেশন ডিলার উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ১০২৬ টি রেশন দোকানে মোট ২০৫২ জনের কর্মসংস্থান হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তাঁদের বেতন হবে মাসিক ১০ হাজার টাকা। এর, অর্ধেক অর্থাৎ ৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার এবং বাকি অর্ধেক দেবেন রেশন ডিলাররা। আর, এজন্য, তাঁদের কমিশনও দ্বিগুণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কুইন্টাল প্রতি কমিশন ৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০ টাকা। এছাড়াও, রেশন পৌঁছনোর গাড়ি কেনার জন্য ডিলারদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে, আরো অনেককে নতুন ডিলারশিপের লাইসেন্স দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে, জায়গার উর্ধ্বসীমা এবং সিকিউরিটি মানিও কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তুলে দেওয়া হল রেশন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago