Administration

Medinipur: টীকাকরণ, রোগী-পরিষেবা ঠিকঠাক চলছে তো? শালবনীর সুস্বাস্থ্য কেন্দ্রে ঢুঁ মারলেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার হালহকিকত খতিয়ে দেখতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখলেন স্বয়ং জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে ইমুনাইজেশন বা টীকাকরণ সংক্রান্ত খোঁজখবর নেন তিনি। বিশেষত আদিবাসী ও জনজাতি অধ্যুষিত এই এলাকায় নাবালিকা প্রসূতি, অপুষ্টিতে ভোগা শিশু ও প্রসূতিদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন জেলাশাসক। সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন খাতাপত্র বা তথ্যাদিও খুঁটিয়ে দেখেন তিনি। কথা বলেন সুস্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের সাথেও। এমনকি, প্রেসার-সুগার পরিমাপ করার যন্ত্রপাতিগুলো ঠিকঠাক চলছে কিনা তাও এদিন খতিয়ে দেখেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

পরিদর্শনে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী:

বিজ্ঞাপন (Advertisement):

সুস্বাস্থ্য কেন্দ্রের পাশেই থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনেও যান জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। এছাড়াও, কর্ণগড় এলাকায় চলা দুয়ারে রেশন প্রকল্পের শিবিরেও এদিন পৌঁছে গিয়েছিলেন তিনি। জেলাশাসক বলেন, “গ্রামীণ এলাকায় তথা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি ঠিকঠাক পৌঁছেছে কিনা তথা স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। এটা ধারাবাহিকভাবে চলবে। এর আগে আমি খড়গপুর গ্রামীণের কলাইকুন্ডার আদিবাসী অধ্যুষিত এলাকাতেও গিয়েছিলাম।” জেলায় বাল্যবিবাহ বা নাবালিকাদের বিবাহের সংখ্যা ক্রমশ কমেছে বলে জানিয়েছেন জেলাশাসক। তবে, সচেতনতামূলক প্রচার আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন শালবনীর BDO রোমান মন্ডল, BMOH কৌশিক সিং সহ জেলা ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।

আবেদন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago