Administration

DM Transfer Order: মাত্র ৮ মাসের মাথায় বদলি‌ হলেন আয়েষা রানী! পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন খুরশেদ আলি কাদরী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: হঠাৎ করেই বদলির অর্ডার! মাত্র ৮ মাসের মাথায় বদলি করা হল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েষা রানী এ (Ayesha Rani A.) কে। তাঁর পরিবর্তে নতুন জেলাশাসক (District Magistrate) হয়ে আসছেন খুরশেদ আলি কাদরী (বা, খুরশিদ আলি কাদরী/ Khursheed Ali Qadri)। তিনি দার্জিলিং জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৩ ব্যাচের IAS অফিসার। অপরদিকে, ২০০৯ ব্যাচের IAS আয়েষা রানী’কে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের (PHE Department) সিনিয়র স্পেশাল সেক্রেটারি (সচিব) পদে বদলি করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এডিবি প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। উল্লেখ্য যে, ২০২২ সালের জুন মাসে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আয়েষা রানী এ। ডঃ রশ্মি কমল-কে বদলি (২ জুন, ২০২২) করার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় জেলাশাসক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন আয়েষা রানী। পশ্চিম মেদিনীপুরেও দায়িত্ব গ্রহণের পর, একাধিক ‘সাহসী’ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি।

বদলি হলেন জেলাশাসক আয়েষা রানী এ:

দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে জরাজীর্ণ মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন তিনি। গভীর রাতে পুলিশকে না জানিয়ে, একাই বেরিয়েছিলেন অভিযানে! এরপর, অবৈধ বালি খাদান থেকে অবৈধ মোরাম খাদান বন্ধ করা- একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে জেলাবাসীর মন জয় করেছিলেন তিনি। আজ, বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালেও কেশিয়াড়িতে ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ শিবিরের উদ্বোধন করেছিলেন আয়েষা রানী। এর আগে, শালবনী ও ঘাটালে ‘মাদার হাট’ এর উদ্বোধন, সরকারিভাবে মুক্তো চাষের সূচনা, বিভিন্ন কারখানার একাধিক সমস্যা মেটানো- প্রভৃতি নানা কাজ করে চলেছিলেন নিরলসভাবে। তাঁর বিরুদ্ধে ছিলোনা রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও! তবে কি সেটাই কাল হল? জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস তেমনটাই অভিযোগ করে জানিয়েছেন, “আসলে কালীঘাটে কাটমানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিলেন উনি। একাধিক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আয়েষা রানী। সেটাই মুখ্যমন্ত্রীর সহ্য হলোনা!” বিরোধীদের এই দাবি উড়িয়ে দিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “বিজেপি মূর্খের মতো কথা বলছে। এটা একেবারেই রুটিন বদলি। যিনি ছিলেন তাঁর সচিব পর্যায়ে বদলি বা পদোন্নতি হয়েছে। যিনি আসবেন তিনিও ভালো কাজই করবেন।”

নতুন জেলাশাসক (ঋণ- ANI):

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago