Administration

দীনেন’কে সরিয়ে মেদিনীপুর পৌরসভার দায়িত্বে সৌমেন খান, সঙ্গে চিকিৎসক গোলোক মাজি! খড়্গপুরে প্রদীপ-হানিফরাই থাকলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: “এক ব্যক্তি এক পদ” নিয়ম কার্যকর করা শুরু হলো তৃণমূল কংগ্রেসে। সেই নিয়ম-কে অনুসরণ করেই গতকাল দলের জেলা সংগঠনের শীর্ষ পদে পরিবর্তন করা হয়েছে। এবার, পৌরসভার প্রশাসনিক পদেও পরিবর্তন আনা হলো। পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভাগুলিতেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস (Board of Administrators) এর পদে পরিবর্তন করা হল। দেড়শতবর্ষ প্রাচীন ঐতিহ্যমন্ডিত “মেদিনীপুর পৌরসভা”র প্রশাসনিক বোর্ডেও বদল আনা হলো। এই বোর্ডের চেয়ারপারসন ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। তিনি বিধায়ক হওয়ার সাথে সাথে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ MKDA- এর চেয়ারম্যানও। তাই, খড়্গপুর গ্রামীণ বিধানসভার বাসিন্দা দীনেন-কে এবার মেদিনীপুর পৌরসভার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল! এলেন, পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর সৌমেন খান (বা, খাঁ)। বিধানসভা নির্বাচনের মুখেই জেলার এই অবিসংবাদিত কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তাঁকে চেয়ারপারসন করে ৭ জনের বোর্ড গঠন করা হয়েছে। ভাইস চেয়ারপারসন হয়েছেন চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজি। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভায় তাঁর প্রার্থী হওয়ার জল্পনা উঠেছিল একসময়! শেষমেশ দলেরই একাংশের বিরোধিতায় ডাক্তারবাবুর প্রার্থী হওয়া আটকে যায়। প্রার্থী করা হয় জুন মালিয়া-কে! এবার, সেই ক্ষতেই প্রলেপ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এছাড়াও, বোর্ডে আছেন- দীর্ঘদিনের কাউন্সিলর তথা তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, বিশ্বেশ্বর নায়েক, শ্যামল ভকত, অনিমা সাহা, চন্দ্রশেখর তেওয়ারি।

সৌমেন খান :

খেলার মাঠে সৌমেন বাবু’রা :

অন্যদিকে, খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন থাকলেন প্রদীপ সরকার-ই। ভাইস চেয়ারপারসন ২ জন- শেখ হানিফ ও শতদল ব্যানার্জি। এছাড়াও, মোট ৯ জনের বোর্ডে আছেন কল্যাণী ঘোষ, ভেঙ্কট রামন, অঞ্জনা সাঁকরে, নাফিসা খাতুন, দেবাংশু গাঙ্গুলী এবং লক্ষ্মী মুর্মু। অন্যদিকে, রামজীবন পৌরসভাতে চেয়ারপারসন হয়েছেন নির্মল চৌধুরী। ভাইস চেয়ারপারসন সুকুমার বাগ। বোর্ডে আছেন- উত্তম কুমার চৌধুরী ও কল্যাণ তেওয়ারি (রাণা)। অপরদিকে, চন্দ্রকোনা পৌরসভাতে চেয়ারপারসন করা হয়েছে বিল্লু মান্না-কে। ভাইস চেয়ারপারসন হয়েছেন প্রতিমা পাত্র। বোর্ডে আছেন- অশোক পালোধি, গোবিন্দ দাস ও সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য যে, সৌরভ চক্রবর্তী’র ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি হওয়ার জল্পনা উঠেছিল! যদিও তিনি অবিভক্ত জেলার (পশ্চিম মেদিনীপুর) ছাত্র সভাপতি আছেন এখনও।

বিজ্ঞপ্তি :

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

13 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago