Administration

মেদিনীপুর ও ঘাটালের মহকুমাশাসক বদলি হলেন! দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে একাধিক আধিকারিকের পদোন্নতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩ জুলাই: ফের রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিকের রদবদল করা হলো। তালিকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক আছেন। নবান্নের জারি করা ২ রা জুলাইয়ের নির্দেশিকা অনুযায়ী, একযোগে পরিবর্তন (পদোন্নতি) করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার ২ জন মহকুমাশাসক’কে। মেদিনীপুর সদরের মহকুমাশাসক (SDO) নীলাঞ্জন ভট্টাচার্য’কে ক্রেতা সমবায় দপ্তরের ওএসডি করা হচ্ছে। তাঁর জায়গায় নতুন মহকুমাশাসক হিসেবে আসছেন কৌশিক চট্টোপাধ্যায়। তিনি মুর্শিদাবাদের ডিপিএলও (District Planning Officer) ছিলেন। অপরদিকে, ঘাটালের মহকুমাশাসক শৌভিক চট্টোপাধায় বদলি হয়ে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ADM) হচ্ছেন। তাঁর স্থলাভিসিক্ত হতে চলেছেন সুমন বিশ্বাস। তিনি মুর্শিদাবাদের এলএও পদে ছিলেন। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার পরিকল্পনা আধিকারিক বা DPLO অয়ন নাথ বদলি হয়ে বোলপুরের (বীরভূম) মহকুমাশাসক হচ্ছেন।

পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় (প্রতীকী ছবি, নিজস্ব) :

এছাড়াও, ঝাড়গ্রামের ADM সৌম্য ভট্টাচার্যের পদোন্নতি হচ্ছে রাজ্যের পি অ্যান্ড এ আর (Personnel and Administrative Reforms) দপ্তরের যুগ্ম সচিব (Joint Secretary) হিসেবে। পূর্ব মেদিনীপুরের দুই অতিরিক্ত জেলাশাসক (ADM) যথাক্রমে সৌর মন্ডল ও সুদীপ্ত পোড়েলেরও যথাক্রমে পদোন্নতি হচ্ছে রাজ্য গেজেটারস (ও এস ডি) এবং রাজ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি (ডেপুটি সেক্রেটারি) দপ্তরে। অধ্যদিকে, পূর্ব মেদিনীপুরের এগরা’তেও নতুন মহকুমাশাসক হিসেবে আসছেন সম্রাট মন্ডল। তিনি অরূপ দত্তের স্থলাভিসিক্ত হচ্ছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago