Accident

Accident: দ্রুতগতির বাসের টেক্কায় উল্টে গেল অটো! মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে দুর্ঘটনার বলি ১, আহত একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: ফের দুর্ঘটনা! ফের সেই দ্রুতগতি আর ওভারটেকের বলি হলেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল ৯ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সৎকুই এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর ঘটল এই দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই অটো পেছন দিক থেকে আসা দ্রুতগতির বাসের ওভার টেকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে উল্টে যায়। ঘটনায় আহত হন ৫-৬ জন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে, সেখ বারিকুল নামে এক যুবকের মৃত্যু হয়।

মেডিক্যালে চিকিৎসাধীন আহত শিশুকন্যা সহ অন্যান্যরা :

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬০ নং জাতীয় সড়কের উপর খড়্গপুর-মেদিনীপুরের মাঝামাঝি সৎকুই এলাকায় সকাল ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই অটোটি মেদিনীপুরের দিকে আসছিল। বাসটিও দ্রুতগতিতে খড়্গপুর থেকে মেদিনীপুর অভিমুখেই যাচ্ছিল। সৎকুই এলাকায় ওই বাসটি ওভারটেক করলে, বাসের ঈষৎ ধাক্কায় অটোটি উল্টে যায়! পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শেখ বারিকুল নামে যুবককে মৃত ঘোষণা করা হয়। অটোচালক সহ আরো চারজন আহত হয়েছেন। যার মধ্যে এক শিশুকন্যাও আছে। মেডিক্যাল কলেজে তাদের চিকিৎসা চলছে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago