Accident

Tragic Accident: আরণ্যক এক্সপ্রেস পারাপারের সময় মেদিনীপুরের কাঁসাই ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন রেলকর্মী, নামছে NDRF

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: কংসাবতী নদীর উপর রেল ব্রিজে লাইনের কাজ করার সময়ই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! গোকুলপুর সংলগ্ন কাঁসাই রেল ব্রিজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন বছর ৪৫-এর রেলকর্মী (ট্র্যাকম্যান) তাপস দাস। তিনি খড়্গপুর শহরের খরিদা এলাকার (১৯ নং ওয়ার্ডের) বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় শোকস্তব্ধ খড়্গপুর ডিভিশনের রেল আধিকারিক ও কর্মীরা! বেলা ৩ টা নাগাদ উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ (NDRF) জওয়ানদের। ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ, রেল পুলিশ ও আধিকারিকরা।

তাপস দাস (৪৫) :

রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ নাগাদ আরণ্যক এক্সপ্রেস (12885) যখন এই কাঁসাই রেলওয়ে সেতু পার হচ্ছিল, তখন রেলের ইঞ্জিনিয়ারিং স্টাফ (ট্র্যাকম্যান) তাপস দাস সহ আরও কয়েকজন রেলকর্মী কাজ করছিলেন। এরপর, ট্রেন থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে গিয়ে, বছর ৪৫ এর তাপস দাস নদীতে পড়ে যান। বাকিরা অবশ্য নিজেদের নিরাপদে রাখতে সমর্থ হন। অনুমান করা হচ্ছে, আরন্যক এক্সপ্রেস পারাপারের সময় ব্রিজের অনুকম্পনে (ভাইব্রেশনে) এই দুর্ঘটনা ঘটে যেতে পারে! ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে। এদিকে, প্রায় ৫ ঘন্টা হয়ে গেলেও, খড়্গপুরের বাসিন্দা ওই রেলকর্মীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে রেলওয়ে সূত্রে। তবে, নামানো হয়েছে এনডিআরএফ (NDRF) বাহিনী। এই বিষয়ে প্রশাসনের সর্বস্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে রেলকর্মীদের মধ্যে। (আপডেট: প্রায় ২০ ঘন্টা পর শুক্রবার সকাল ৬ টা নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার হল কংসাবতী নদী থেকে।)

ঘটনাস্থলে উত্তেজনা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago