Accident

West Midnapore: গভীর রাতে রাজ্য সড়কের পাশে একাধিক দোকান গুঁড়িয়ে দিল ট্রাক! ‘ঘুম ধরে গিয়েছিলো’, স্পষ্ট স্বীকারোক্তি চালকের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: ঘটে যেতে পারতো আরো বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ বিহীন ট্রাক রাজ্য সড়কের পাশে একাধিক দোকান গুঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো। নেহাতই, রাস্তার পাশে বা দোকানের ভেতরে লোকজন ছিলেন না, নাহলে যে হতাহতের মতো ঘটনাও ঘটতো তা বলাই বাহুল্য! মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাংরুল রাজ্য সড়কে। দ্রুতগতিতে থাকা মালবাহী ট্রাকটি গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে। পরপর কয়েকটি দোকানের সামনের অংশ ভেঙে, অন্য আরেকটি দোকানে ঢুকে যায় ট্রাকটি।

দুর্ঘটনা :

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার পাশের একের পর এক দোকানঘরের সামনের অংশ ভেঙে দিয়ে, অন্য আর একটি দোকানের সামনের অংশ দুমড়ে মুচড়ে দিয়ে দ্রুতগতিতে থাকা ট্রাকটি তবে থামে! ঘাটাল মাংরুল রাজ্য সড়কের সুলতানপুর ভিমতলায় এই ঘটনাটি মঙ্গলবার রাত্রি ১ টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, ওই ট্রাক বা লরিটি তাতারপুরের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরির চালক অবশ্য জানান, তাঁর ঝিমুনি এসে গিয়েছিল বা চোখ লেগে গিয়েছিল। তাতেই এই দুর্ঘটনা!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago