Accident

বেপরোয়া বালি গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন:বেপরোয়া বালি গাড়ির ধাক্কায় সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! বালি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার বাসিন্দা বিমল মুখার্জি (৫৬)। দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত ধেড়ুয়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

মৃত বিমল মুখার্জি (৫৬) :

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদড়ার বাসিন্দা বিমল বাবু সকাল সাড়ে আটটা-ন’টা নাগাদ নিজের মোটর সাইকেলে করে ধেড়ুয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি লরি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপরই ছিটকে পড়েন তিনি! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রা ওই ঘাতক লরিটিকে পিছু ধাওয়া করেও ব্যর্থ হয়। গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ঘাতক লরিটির সন্ধান চালানো শুরু করে। তবে, মর্মান্তিক এই ঘটনায় এলাকাবাসী একইসাথে শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরেই এই এলাকায় বালি ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন। শুধু তাই নয়, এই এলাকায় বেআইনিভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে বলেও অভিযোগ! এ নিয়ে মাঝেমধ্যেই উত্তপ্ত হয় এলাকা। আর, আজ সাত সকালেই এই দুর্ঘটনার ফলে এলাকায় রীতিমতো উত্তেজনা দেখা দিয়েছে।

বালি ট্রাক (প্রতীকী ও ফাইল ছবি) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago